শফিকুল ইসলাম শফি নাগেশ্বরী কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি জমার জেরে বড়ভাই কতৃক ছোট ভাইয়ের বসতবাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। অভিযোগ সুত্রে জানাযায় উপজেলার নেওয়াশী ইউনিয়নের বলদিটারী গাগলা গ্রামের শমসের আলী মন্ডলের বড় ছেলে আমিনুরের নেতৃত্বে ছোট ভাই মিজানুর রহমানের গাগলা ব্রীজ সংলগ্ন বসতবাড়ীসহ তার ব্যবসা প্রতিষ্ঠান দ্বিতীয় বারের মত উচ্ছেদের উদ্যেশে ১১ আগষ্ট হামলা চালায় সন্ত্রাসীরা । হামলায় ছোট ভাই মিজানুর ও তার পরিবার গুরুতর আহত হয়। ঘটনার বিষয়ে স্থানিয়রা জানায় ছোট ভাই মিজানুরকে বি ত করে বড়ভাই আমিনুর পৈত্তিক পুরো সম্পত্তি ভোগ দখল করে আসছে । বি ত শহায় সম্বলহীন মিজানুরের শেষ আশ্রয়স্থল তার বসতবাড়ী ও ব্যাবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করে দখলে নেয়ার চেষ্ঠা করছে বড়ভাই আমিনুর ও তার ভারাটিয়া সন্ত্রাশী বাহিনী। বর্তমানে প্রাননাসের হুমকিতে দিসেহারা মিজানুর কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে।
