নাগেশ্বরী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী নেওয়াশী ইউনিয়নের ফকিরের হাট বাজার সংলগ্ন এক বৃদ্ধ মহিলা গতকাল ০৭ ফেব্রæয়ারী গভীর রাতে তার ঘরে আগুনে দগ্ধ হয়ে মারা গেছে। জানা গেছে ৮০ বছরের বৃদ্ধ মহিলা হাসনাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মুন্সিপাড়া গ্রামের মৃত তুলা ব্যাপারীর মেয়ে খুকি বেগম। জায়গা জমি না থাকায় প্রায় ২০ বছর যাবৎ নেওয়াশী ইউনিয়নের ফকিরের হাট বাজারের পাশে এলাকাবাসীর আশ্রিত জায়গায় একটি কুরে ঘরে বসবাস করত। গভির রাতে অজ্ঞাত আগুন ধরে থাকার ঘরটি পুরে যাই হয়ে যায়। এলাকাবাসী টের পেয়ে ফায়ার সার্বিস অফিসে ফোন করে। নাগেশ্বরী ফায়ার সার্বিস সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর পর মহিলা পোরা লাশ উদ্ধার করে। মৃত খুকির ১ ছেলে ও ১ মেয়ে আছে বলে জানায় বাবু, তারা অজানার উদ্দেশ্যে হারিয়ে যায় অনেক আগেই। বৃদ্ধ মহিলার আর কোন ওয়ারিশ না থাকায় খবর পেয়ে তার জন্মস্থান হাসনাবাদ এলাকায় লোকজন এসে মুন্সি পাড়ার সামাজিক কবর স্থানে মৃত্যু খুকির লাশ দাফন সম্পন্ন করেন।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবীর ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *