মো জহুরুল ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীর ডোমার উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রায় এক হাজার কৃষকের মাঝে খরিপ-২ মৌসুমে আমন ধানের হাইব্রিড ও উফশী জাতের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করেছে ডোমার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার (২৯ জুন) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
এসময় আরোও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আনিসুজ্জামান প্রমুখ।
উল্লেখ্য যে, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৩০০ কৃষকের মাঝে আমন উফশী জাতের জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি দেওয়া হয়েছে। সেইসাথে ৭০০ জনের মাঝে হাইব্রিড জাতের জনপ্রতি ২ কেজি ধান বীজ, ২০ কেজি ডিওপি এবং ১০ কেজি এমওপি দেওয়া হয়েছে।
