পঞ্চগড় প্রতিনিধি: খাদেমুল ইসলাম –
উদ্যােক্তারাই দেশের বাতিঘর এই প্রতিপাদ্যে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নারী উদ্যােক্তাদের মিলন মেলা, আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলায় জেলা পরিষদ ডাক বাংলো হলরুমে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়৷
উক্ত মিলন মেলা ও আলোচনা সভায় নারী উদ্যােক্তা এমি আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নারী ফোরামের সভাপতি ও তেঁতুলিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারী উদ্যােক্তা আইরিন নাহার,নাহিদা সুলতানা,স্বপ্না জাহান,জান্নাতুল ফেরদৌস উইলি ও ফারজানা মুনমুন প্রমুখ৷ পরে অতিথিরা জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সফল নারী উদ্যােক্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়৷
এদিকে মিলন মেলামেলা ঘিরে সকাল থেকে বিভিন্ন খেলাধুলা,লাকীকূপন শেষে পুরস্কার বিতরন করা হয়।
