মোঃ হাসান আলী (সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
“শেখ হাসিনা বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলা ৩নং বহুলী ইউনিয়ন পরিষদের
২৫১ জনে ভিজিডি কার্ড ধারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার(২০সেপ্টেবর) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিডি চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন।

এসময় সিরাজগঞ্জ সদর উপজেলা সমাজসেবা অফিসার মোছাঃ ফাহিমা খাতুন,ইউপি সচিব মোঃ আসলাম হোসেন, ট্যাগ অফিসার মোঃ শফিকুল ইসলাম, ৩নং ইউপি সদস্য মোঃ আতিকুল রহমান ইকবল,মোঃ শাহজাহান আলী, মোঃ মোঃ আরিফুল ইসলাম দেলোয়ার হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, ২৫১ জনের মাঝে জুলাই ও আগষ্ট দুই মাসের ভিজিডি কার্ডের চাল সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন