রণিকা বসু(মাধুরী)
বিশেষ প্রতিনিধি:
বাগেরহাট সদর হাসপাতালের তথ্য কর্মকর্তা মোহিতুর রহমান তথ্য সেবা প্রদানে সহযোগিতা না করে হয়রানি করে সেবা প্রার্থীদের।
সরেজমিনে গিয়ে দেখা যায় বৃহস্পতিবার দুপুর ১২.২০ ঘটিকার সময় বিআরটিসির বিশেষ সপ্তাহ উপলক্ষে ড্রাইভিং লাইসেন্স এর মেডিকেল এর জন্য হাসপাতালের আরএমও ডাঃ মোঃ মিরাজুল করিমের কাছে গেলে তাকে অফিসে পাওয়া যায়নি। তারপর তথ্য কর্মকর্তা মোহিতুর রহমানের কাছে গেলে তিনি বলেন আরএমও স্যারের দরজায় লাগানো টেস্ট গুলো করে নিয়ে আসেন আগে। যে গুলো ডাক্তার প্রেসক্রাইব করার কথা সেগুলো তথ্য কর্মকর্তা মোহিতুর রহমান বলে দিলেন। একজন তথ্য সেবা পেতে এসে হয়রানির শিকার ভুক্তভোগী নাম প্রকাশ্যে অনইচ্ছুক তার কাছে থেকে জানা যায়, তিনি আরএমও স্যারের সাথে কথা বলার জন্য স্যারের মোবাইল নাম্বার চাইলে তথ্য সেবা প্রদানকারী তিনি নাম্বার দেন নাই। এছাড়া আরএমও স্যারের সাথে যোগাযোগের কোন মাধ্যম বা তার অবস্থান সম্পর্কে জানতে চাইলে তথ্য কর্মকর্তা মোহিতুর রহমান সহযোগিতা না করে বরং অপারগতা প্রকাশ করেন। এছাড়া তথ্য কর্মকর্তার কাছে চক্ষু পরীক্ষা, রক্ত পরীক্ষা, ডোপ টেষ্ট, এগুলো কোথা থেকে করতে হবে জানতে চাইলে তিনি বাইরে থেকে করিয়ে আনতে বলেন। তথ্যসেবা প্রার্থীদের যদি হাসপাতালে গিয়ে এভাবে হয়রানির শিকার হতে হয় তাহলে হাসপাতালের কর্মকর্তাদের প্রকৃত সেবা কি? সাধারণ জনগণ হয়ে স্বাস্থ্যকর্মকর্তাদের কাছে জানতে চাই তিনি বলেন৷ এভাবে কি বাগেরহাট সদর হাসপাতালে সেবা প্রার্থীরা হয়রানির শিকার হতে থাকবে?
তথ্য সেবা কেন্দ্রের এ অবস্থা দেখে এবং শুনে বুঝা যাচ্ছে বাগেরহাটের মানুষ কতটা অসহায়ত্বের মধ্যে জীবন যাপন করে চলছে৷ তাই প্রসাশন ও উর্ধ্বতম কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করছেন জনগন। এই বিষয়টিকে গুরত্বসহকারে এনে জনগনের তথ্য সেবা নিশ্চিত করার জোর দাবি জানান।
