ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ২৩ ফেব্রুয়ারী রবিবার দুপুর ১:৩০ ঘটিকার সময় ভুরুঙ্গামারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষপাতদুষ্ট কমিটি অবাঞ্ছিত ঘোষনা ও গণপদত্যাগ কর্মসূচির বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ
সম্মেলনের আয়োজন করেন ইয়াকুব রহমান শ্রাবণ, নয়ন মিয়া নাহিদ, মো: আ: রহিম। সংবাদ সম্মেলনে

তারা দাবী করেন যে, বাংলাদেশের জুলাই বিপ্লবের মাধ্যমে ইতিহাসের নতুন মলাট উন্মোচিত হয়েছে। সৃষ্টি হয়েছে নানান সম্ভাবনার দুয়ার। তবে আশ্চর্যের বিষয় হলো রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্য ১৬ ই জুলাইয়ের সম্মুখ সারীর বিপ্লবীদেরকে বাদ দিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীকে বিভিন্নভাবে স্থলাভিষিক্ত করা হচ্ছে। তারই সর্বশেষ প্রযোজনা হলো ভূরুঙ্গামারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি। ১৬ তারিখ থেকে শুরু করে ০৫ আগস্ট এবং বর্তমান পর্যন্ত যারা এ বিপ্লবকে সমুন্নত রাখতে ভূরুঙ্গামারীতে কাজ করে চলছে তাদেরকে বাদ দিয়ে বিভিন্ন বিশেষ দলীয় ব্যক্তিকে আহ্বায়ক করে একটি পক্ষপাতদুষ্ট কমিটি প্রণয়ন করা হয়েছে। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সেই সাথে জুলাই আগস্টের শহিদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার পিছনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলা কমিটির যে সমস্ত নেতৃত্বের হাত রয়েছে তাদেরকে ভূরুঙ্গামারীতে অবাঞ্চিত ঘোষণা করা হয়। সেই সাথে কুড়িগ্রাম থেকে ঘোষিত এই পকেট কমিটির ৩০ জন সম্যক সারীর বিপ্লবী পদত্যাগ ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *