স্টাফ রিপোর্টার:
উলিপুরে যৌথ বাহিনীর অভিযানে ২৬ পিছ ইয়াবা টেবলেট সহ মোঃ নাসির সর্দার নামে মাদক কারবারী গ্রেফতার। গ্রেফতারকৃত মাদক কারবারী নাসির সর্দার কুড়িগ্রাম জেলার উলিপুর থানার মৃত গোলাম রাব্বানীর পুত্র।২১ ফেব্রুয়ারী রাত আনুমানিক ৩ ঘটিকার সময় কুড়িগ্রাম সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেনের পরিচালনার যৌথবাহিনি তাকে ২৬ পিছ ইয়াবা টেবলেটসহ গ্রেফতার করে। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পুর্বক কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়।
