
স্টাফ রিপোর্টারঃ
ভুরুঙ্গামারী থেকে ৬৫ জন কৃষি শ্রমিককে বোরো ধান কাটতে শ্রী নগর পাঠাল উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে থানা পুলিশ ও কৃষি বিভাগের সার্বিক সহযোগীতায় মঙ্গলবার আরও ৬৫জন কৃষি শ্রমিককে ঢাকার মুন্সিগঞ্জের শ্রী নগর হাওড় এলাকায় চলতি মৌসুমে বোরো ধান কাটার জন্য প্রেরন করেছে।এ সময় প্রত্যেক শ্রমিককে উপজেলা স্বাস্থ্য বিভাগের নিবীড় তত্বাবধানে স্বাস্থ্য পরীক্ষা করে সুস্থতার প্রত্যয়ন সহ সার্টিফিকেট প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরুজুল ইসলাম,ভুরুঙ্গামারী সার্কেলের এএসপি মুহম্মদ শওকত আলী,কৃষি অফিসার আসাদুজ্জামান ও অফিসার ইনচার্জ মুহাঃ আতিয়ার রহমান প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার জানান চলতি মৌসুমে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কৃষি শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ায় বর্তমানে মানবেতর দিন যাপন করছে অপরদিকে ধান চাষীরা ধান কাটার শ্রমিক না পেয়ে দুশ্চিন্তায় ভুগছে। দেশের কৃষকদের ধান কাটতে যাতে কোন সমস্যার সৃষ্টি না হয় সে লক্ষে সরকারী নির্দেশনা মোতাবেক কৃষি শ্রমিক পাঠানো হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধারা অব্যাহত থাকবে।
