আব্দুল গণি, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি জবর দখল করে একের পর এক মিথ্যা মামলা করে এক অসহায় পরিবারকে নিঃস্ব করার পায়তারা করছে একটি ভূসিদস্যু কুচক্রি মহল। এলাকাবাসী জনায় ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট মধ্য ভরতের ছড়া এলাকার মকবুল হোসেন, মতিয়ার রহমান, আব্দুল গলি দীর্ঘদিন যাবৎ তাদের পৈতিৃক সূত্রে পাওয়া ১৩৫৩ নং দাগের, ১০৭৭ নং খতিয়ানভুক্ত ১একর ৪শতক জমি ভোগ দখল করে আসছে এবং প্রতি বছর বিভিন্ন ফসল ফলাচ্ছে। কিন্তু পার্শ্ববর্তী এলাকার মধু শেখের ছেলে জবেদ আলী (৫২), আয়নাল (৬০), আতাউর রহমান(৪৮), জয়নালের ছেলে কোরবান আলী(৩৫), আয়নালের ছেলে জিয়াউর রহমান(৩৪), লাল মামুদের ছেলে পেয়ার আলী, শরত উল্যাহর ছেলে হাসমত আলী (৩৫), দেদার আলীর ছেলে হায়দার আলী (৩৮), আব্দুস সফুরের ছেলে আব্দুর রাজ্জাকসহ সংঘবদ্ধ একটি ভূুমিদস্যু কুচক্রি মহল দীর্ঘদিন থেকে গায়ের জোরে অন্যায়ভাবে জমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছে এবং মৃত্যুসহ বিভিন্ন ভাবে প্রাণ নাশের হুমকি প্রদান করে আসছে। এছাড়াও একের পর এক মিথ্যা মামলা করে এই অসহায় পরিবারটিকে নিঃস্ব করার চেষ্টা চালাচ্ছে। ফলে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে পরিবারটি। জানা যায় গত জানুয়ারিতে প্রতিপি দল ফসল ভেঙ্গে দিয়ে জমি জবর দখল করতে আসলে এতে বাধা দিলে তারা মারপিট করে অনেকেকে আহত করে। এদের বেশ কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও গত ৮ফেব্র“য়ারি সরিষা তে ভেঙ্গে দিয়ে বাড়িতে ভাংচুর চালিয়ে ব্যাপক য়তি করে। এতেও বাধা প্রদান করতে গেলে প্রায় ১০জন আহত হয়। এছাড়ারেওই ভূমিদস্যুদল ২৯মার্চ রাতের বেলায় গম কেটে নিয়ে যায়। এই অসহায় পরিবারটি অনেক মামলায় পরে রায় পেলেও প্রতিপরা প্রভাবশালী হওয়ায় তারা গায়ের জোরে পরিবারটির বিভিন্নভাবে য় তি করে তাদেরকে নিঃস্ব করছে। সঠিক বিচারের আশায় দ্বাড়ে দ্বাড়ে ঘুরলেও সঠিক বিচার পাচ্ছে না। মকবুল হোসেন জানায় প্রতিপরা যেভাবে একরে পর এক মিথ্যা মামলা করে আসছে এতে আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি। আমাদেরকে সব সময় মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমরা এর সঠিক বিচার চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন