কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুরে ডুবে এক গৃহবধু ও সোনাহাট ছড়ায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। জানাগেছে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাঠগীর নাসিরের মোড় এলাকার প্রতিবন্ধী ফুলজার হোসেনের স্ত্রী চায়না বেগম গত বুধবার ভোর ৪ টার সময় পুকুরে গোসল করতে গিয়ে মৃগীরোগে পুকুরে ডুবে এবং বুধবার সাড়ে ১১ টায় সোনাহাট ইউনিয়নের বানুরকুটি কাছাড়ী পাড়া গ্রামের মৃত মুকুল মিয়ার পুত্র আনোয়ার হোসেন(৩০), প্রতিবেশী মিন্টু,আজিজ ও তার ছেলেসহ হেংগা জালি দিয়ে মাছ ধরার জন্য সাতরিয়ে সোনাহাট বিলের ওপাড়ে যাওয়ার সময় বিলের মাঝখানে আসলে সে তলিয়ে যায়। আনোয়ার পানিতে ডুবে গেলে তার সাথে থাকা অন্যান্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে মাছ ধরা জাল দিয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে এসে তার মৃতদেহ উদ্ধার করে। পরে পারিবারিকভাবে কোন আপত্তি না থাকায় লাশ দুটি দাফনের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বনিখোঁজ যুবককে এখনও পাওয়া যায়নি । ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে বিষয়টি অবহিত করা হয়েছে।

