ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দলবাড়ী উত্তর গছিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে মালামাল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলতাফ হোসেন চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা দলবাড়ী উত্তর গছিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস রুমের তালা ভেঙে দুটি প্রজেক্টর ও একটি সাউন্ড সিস্টেমসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া মালামালের অনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলতাফ হোসেন বলেন, প্রতিদিনের মতো বিদ্যালয় ছুটির পর অফিসে তালা লাগিয়ে বাড়ি চলে যাই। পরদিন এসে দেখি অফিসের তালা ভাঙা। দুটি প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম চুরি হয়ে গেছে। থানায় বুধবার (১৩ মে) লিখিত অভিযোগ করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, বিদ্যালয়ের মালামাল চুরির ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *