ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
ভোলাহাটে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ণ কর্মসূচী আয়োজনে পৃথক পৃথকভাবে পল¬ী সমাজ আপগ্রেড ঘোষণার বিশেষ সভা বুধবার সকাল সাড়ে ৯টায় গোহালবাড়ী ইউনিয়নের খালেআলমপুর ও বেলা ১১টায় বাহাদুরগঞ্জ-গোপিনাথপুর গ্রামে অনুষ্ঠিত হয়। এ লক্ষে আয়োজিত খালেআলমপুর ২০নং পল্ল¬ী সমাজের সভাপ্রধান আরেজা বেগম, বাহাদুরগঞ্জ ৮নং পল্ল¬ী সমাজের সভাপ্রধান ফাইমা বেগম ও গোপিনাথপুর ১০পল্লী সমাজের সভাপ্রধান আক্তারী বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আর/ও এস.এস (বিডিইউ) প্রশান্ত বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, সামাজিক ক্ষমতায়ণ কর্মসূচী চাঁপাইনবাবগঞ্জ জেলা সিনিয়র ব্যবস্থাপক পঙ্কজ কুমার বিশ্বাস, সিনিয়র সাংবাদিক এম.এস.আই শরীফ, ডেমিয়েন ফাউন্ডেশন কর্মকর্তা মামুনুর রশিদ, সামাজিক ক্ষমতায়ণ মাঠ সংগঠক মোজাম্মেল হক, নাসেমা বেগমসহ এলাকার বিভিন্ন পেশাজীবি মহিলা ও পল¬ী সমাজের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। এ সময় অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিগণ সভাপ্রধান ও সাধারণ সম্পাদকের হাতে আপগ্রেড পল¬ী সমাজের বই তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন