শ্যামল কুমার, চিলমারী ( কুড়িগ্রাম) থেকে ঃ
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে । সূর্যোদয়ের সাথে সাথে অফিস আদালতে, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারী- বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত
রাখা হয়। এদিকে সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ আওয়ামীলীগ ও অংগ সংগঠনসমূহ দলীয় কার্যালয়ে দলীয় পতাকা ও জাতীয় পতাকা অর্ধনমিত রেখে উপজেলা পরিষদ চত্বরে সমবেত হন। এখানে উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। পরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলা পরিষদ হলরুমে জাতীয় শোক দিবস উপলক্ষে বেকার যুবক ও মহিলাদের মাঝে ঋনের চেক হস্তান্তর করা হয়।
