বিপুল রায় – স্টাফ রির্পোটার কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ , যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদের আয়োজনে রাজারহাট উপজেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠানটি হয়েছে।

রাজারহাট মডেল হাই স্কুল মাঠে আজ সকাল ১০ ঘটিকার সময় সম্মেলনটি শুরু হয় শতশত হিন্দু সম্প্রদায়ের মানুষজন এবং বিভিন্ন হিন্দু সংগঠনের নেতাকর্মীরা উক্ত সম্মেলনে যোগ দেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ছানালাল বকসী, সাধারণ সম্পাদক অলক সরকার,সহ জেলার আরো অনেক গন্যমান্য ব্যক্তিরা।

এসময় বক্তরা সবার উদ্দেশ্যে বলেন আমরা সংখ্যালঘুরা যাতে আর নির্যাতিত না হই তাই ঐক্যবদ্ধ হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *