
ওয়ালিউর রহমান রাজু, লালমনিরহাট : সোমবার ২৩ মার্চ দুপুর ১২ টার দিকে বটতলা বাজারস্থ
একটি হোটেলের হল রুমে লালমনিরহাটে জোরপূর্বক সার্বজনীন মন্দির দখল নিয়ে ৪৪ পরিবারকে
পূজা-অর্চনায় বাঁধা প্রদান, ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৪ ধারা পিটিশন কেস নং ৫৬/২০ (এল)
ভঙ্গ করে মন্দিরের দেয়াল নির্মানের পায়তারা করছেন। বাদী ও সংশ্লিষ্টস্থ পরিবারবর্গকে হুমকির
প্রতিবাদে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রী শ্রী বাসন্তী মন্দির, বলাইরপাট, পঞ্চগ্রাম,
লালমনিরহাট সদরের পক্ষে বীরেন্দ্র কুমার সরকার। দখলদার একই এলাকার মৃত্যু রমা প্রসাদ
ইশোরের ছেলে বলরাম প্রসাদ ইশোরসহ ৭ জন তারা পরিকল্পিত ভাবে মন্দির নিয়ে জটিলতা সৃষ্টি
করেছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেন। এ সংবাদ
সম্মেলনে উপস্থিত ছিলেন অখিল কুমার দেব, রম ভোলা চন্দ্র রায়, বিমল মোহন্ত ও শ্রী নিখিল কুমার
দেব সহ প্রমুখ।
