রণিকা বসু(মাধুরী)
স্টাফ রিপোর্টার÷
সাইপ্রাসের প্রাণকেন্দ্র রাজধানী নিকোশিয়ায় অবস্থিত ফিলিপ্স ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিয়নের উজ্জল মুখ, বাংলাদেশী মেধাবী শিক্ষার্থী সোহেল রানা বিশ্বাস। তিনি ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করছেন।সকল শিক্ষকদের স্নেহ এবং ইউনিভার্সিটির সমস্ত ছাত্রছাত্রীর মন জয় করে কৃতিত্বের সাথে তিনি এ সাফল্য অর্জন করেন।

মেহেরপুর জেলার শালিকা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। নিজ গ্রামেই প্রাইমারী স্কুল শেষে, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক যথাক্রমে শালিকা মাধ্যমিক বিদ্যালয় ও সহিউদ্দীন ডিগ্রী কলেজ থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। এরপর উচ্চ শিক্ষার জন্য চলে আসেন সাইপ্রাসে অবস্থিত ফিলিপ্স ইউনিভার্সিটিতে। নিজের কৃতিত্বপূর্ণ রেজাল্টের জন্য স্কলারশিপ নিয়ে, পাবলিক রিলেশনস এ্যান্ড মার্কেটিং সাবজেক্টে ব্যাচেলর ও মাস্টার্স অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশনস ( এম বি এ ) সমাপ্ত করেন। বর্তমান তিনি এ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল এ্যাকাউন্টিংয়ে ( এ আই এ ) অধ্যায়নরত আছেন।

এ ছাড়াও তিনি সাইপ্রাসে অবস্থানরত অভিবাসী শিক্ষার্থীসহ অন্যান্য ছাত্রছাত্রীদের সরাসরি এবং অনলাইনে সম্পূর্ণ ফ্রি ইংলিশ বিষয়ে পাঠদান করিয়ে আসছেন। এবং সামাজিক দায়িত্ববোধ থেকে বিভিন্ন বিপদগ্রস্ত অভিবাসিদের, অর্থনৈতিক সহযোগিতাসহ , ইমিগ্রেশন ও চাকুরীর বিষয়ে পরামর্শমূলক সেবা দেন।

অভিবাসী স্টুডেন্টবান্ধব এ প্রতিষ্ঠানটি ১৯৭৮ সালে প্রতিস্ঠাকালীন সময় থেকে যথেস্ট সুনাম এবং দায়িত্বের সাথে শিক্ষাকার্যক্রম চালিয়ে আসছে। তাই এ প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন দেশের ছাত্রছাত্রীদের পছন্দের তালিকায় রয়েছে।

বাংলাদেশ, নেপাল, শ্রীলংকা, ভুটান, ইন্ডিয়া, পাকিস্তান, ইরান ও ইউরোপিয়ান ইউনিয়নভূক্ত দেশসমূহসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিবছর শতশত ছাত্রছাত্রী পড়তে আসেন এখানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন