স্টাফ রিপোর্টারঃ
উলিপুরে পাট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকান মালিক ও এক পথচারী গুরুতর আহত হয়েছে।

শুক্রবার দুপুরে উলিপুর চিলমারী সড়কের যুগিপাড়া মোড়ে পাট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে পড়েছে। এতে দোকান মালিক ও এক পথচারী গুরুতর আহত হয়।
তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুরে স্থানান্তর করেন।

জানা গেছে, চিলমারীতে পাট বোঝাই করে ট্রাকের সহকারি নুরনবী ওই ট্রাকটি চালিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে উলিপুর উপজেলার ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে নুরনবী।সে পাশ্ববর্তী একটি গাছে ধাক্কা দিয়ে ট্রাকটি আটকানোর চেষ্টা করে ব্যর্থ হলে একটি দোকানে ঢুকে পড়ে ট্রাকটি। এতে ওই গাছটির ডাল ভেঙ্গে শংকর নামক এক পথচারীর উপর পড়লে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় দোকান মালিক আমিনুলও গুরুতর আহত হয়।পরে ওই নুরনবীকে জনতা আটকিয়ে রাখার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে থানায় নিয়ে আসে।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন