filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;

জেলা প্রতিনিধি,কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের উলিপুরে ডক্টরস কমিউনিটি ক্লিনিকে ভুল চিকিৎসায় এক নবজাতকের ছেলে সন্তানের মৃত্যু, মেয়াদ উত্তির্ন ওষুধ ব্যাবহার এবং রক্ত বাণিজ্য সহ সকল অনিয়মের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উলিপুর পৌর শহরের মসজিদুল হুদা মোড়ে সচেতন ছাত্র জনতার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে চারটি দাবি তুলে ধরা হয়। দাবি গুলো হচ্ছে উলিপুর ডক্টস ক্লিনিক সহ সকল ক্লিনিকের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনকে তদন্ত করতে হবে, সেই সাথে ক্লিনিকের সকল ডাক্তার, নার্স ও সকল কর্মকর্তা, কর্মচারী ও মালিকের দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যাবস্থা করতে হবে, ডক্টরস ক্লিনিক সহ যে সকল ক্লিনিকে রক্ত বাণিজ্য হয় সে সকল ক্লিনিক বন্ধ করতে হবে, ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে পাশে দাঁড়াতে হবে।

এসময় বক্তব্য রাখেন, নিহত নবজাতকের নানী রুবীনা বেগম, ছাত্র সংগঠনের সদস্য নাজমুল হাসান, মনির হোসাইন, সারফারাজ সৌরভ, আসাদুজ্জামান আসাদ, রমিও হাসান, মতলেবুর রহমান প্রমুখ।

নবজাতকের নানী রুবীনা বেগম বলেন, আমার মেয়ের সন্তানকে যারা মেরে ফেলেছে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। যাতে যেন কোন ক্লিনিকে এরকম ঘটনা আর না ঘটে।

উল্লেখ্য, গত ২০ অক্টোবর ডক্টরস ক্লিনিকে উপজেলার পৌরসভার নাড়িকেলবাড়ি এলাকার বেলাল বকশির স্ত্রী বিথি খাতুনকে সন্তান প্রসবের জন্য ভর্তি করা হয়। ওই রাতেই অপারেশনের মাধ্যমে নবজাতক ছেলে সন্তান জন্মগ্রহণ করেন। পরের দিন ২১ অক্টোবর নবজাতক শিশুটি অসুস্থ হলে প্রথমে কুড়িগ্রাম সদর হাসপাতালে গেলে তার অবস্থা অবনতি হলে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নবজাতকের মৃত্যু হয়। পরে শুক্রবার( ২৪ অক্টোবর) সন্ধ্যায় নিহত নবজাতকের বাবা বেলাল বকশি বাদী হয়ে উলিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

নবজাতকের বাবা বেলাল বকশি বলেন, আমার সন্তানকে মেরে ফেলা হয়েছে। এর জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। আমি উলিপুর থানায় ২৪ অক্টোবর রাতে একটি অভিযোগ করেছি।

ডক্টরস ক্লিনিকের চিকিৎসক ডাঃ লোকমান হাকিম জানান, ওই নবজাতকের চিকিৎসা সঠিক ভাবে দেয়া হয়েছে। পরে অসুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে নিতে বলা হয়েছে।
শিশুটি মৃত্যুর জন্য আমরা দাই না।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, অভিযোগ হাতে পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন