কামরুল ইসলাম
১৪ঐ ফেব্রুয়ারি রোজ জুমাবার বিল্লা পাড়া কিংস্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত বিপিএল শর্ট ফ্রিজ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা শ্রমিক দলের প্রস্তাবিত কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক তৃণমূল শ্রমিকদের প্রিয় নেতা জিয়ার আর্দশের সৈনিক মোহাম্মদ এস এস দেলোয়ার, তিনি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন আসুন আমরা আমাদের সমাজের যুবক ও কিশোরদের ক্রীড়ার প্রতি আকৃষ্ট করি যদি যুবসমাজ ও কিশোর সমাজ কে ক্রিড়ার প্রতি আকৃষ্ট করতে পারি তাহলে যুবক ও কিশোরেরা মাদক কে না বলবে যুবক ও কিশোর যদি মাদক থেকে নিজেদের রক্ষা করতে পারে তবে সমাজের সকল অপরাধ বন্ধ হবে। এবং আমরা এই জাতিকে সুন্দর একটা সমাজ উপহার দিতে পারব সাথে সাথে কিশোর গ্যাংয়ের সকল অপকর্ম বন্ধ হবে বলে তিনি উল্লেখ করেন। এই সময় উক্ত ফুটবল ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব মফিজুর রহমান, অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব পারভেজ কোম্পানি, জাতীয়তাবাদী সাংস্কৃতিক, সামাজিক সংস্থা (জাসাস) এর লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ওসমান গনি, সাংবাদিক দলিলুর রহমান, সাংবাদিক মোঃ রাফি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *