মোহাম্মদ রেজাউল করিম রাজশাহী:
জঙ্গি তৎপরতার বিষয়ে পুলিশ কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর শাহ্ মখদুম থানা আয়োজিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দেশে জঙ্গিবাদ মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। কিন্তু পুলিশ বিভাগের সক্রিয়তার কারণে তারা সফল হতে পারছে না। এ জন্য চলমান জঙ্গি বিরোধী আভিযান অব্যাহত রাখতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) একেএম নাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আরএমপি’র উপ-কমিশনার (সদর) তানভির হায়দার চৌধুরী।
বক্তব্য রাখেন সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম, শাখ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।এছাড়াও নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
