স্টাফ রিপোর্টারঃ
কচাকাটা থানার বাহের কেদার কসাইটারী গ্রামে গত সোমবার রাত ৯ টার সময় সহপাঠির সাথে প্রেম করায় পিতামাতার শাসন ও রাগারাগির কারনে অভিমান করে গলায় ফাঁসি দিয়ে ৮ম শ্রেণীর এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। ঐ স্কুল ছাত্রীর নাম শামসুন্নাহার। শামসুন্নাহার ঐ গ্রামের মোঃ আবুল কাশেমের কন্যা। এলাকাবাসী ও পারিবারিক সুত্রে জানাগেছে শামসুন্নাহারের সাথে তার এক সহপাঠির সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি তার পিতা জানার পর শাসন ও রাগারাগি করায় পিতা মাতার উপর অভিমান করে সকলের অগোচরে শয়ন ঘরে গলায় ফাঁসী দিয়ে আত্মহত্যা করে। কচাকাটা থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।কচাকাটা থানার ওসি মাহবুব আলম জানান,এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
