মনিরুল ইসলাম মিলন, কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলার বেগুনীপাড়ায় বিশাল আকৃতির গাঁজা গাছ উদ্ধার করেছে কচাকাটা থানা পুলিশ।

গতকাল সোমবার বিকাল ৪.৩০ ঘটিকার সময় জেলা পুলিশ কুড়িগ্রামের মাদক বিরোধী বিশেষ অভিযানে কচাকাটা থানাধীন বেগুনীপাড়া এলাকা হতে ১২ ফিট লম্বা এ গাঁজা গাছটি উদ্ধার করা হয়।

পুলিশ সুত্রে জানা গেছে কচাকাটা থানাধীন বল্লভেরখাস ইউনিয়নের বেগুনীপাড়া এলাকায় পলাতক আসামী মোঃ শহিদুল হক নছু (৪৫), পিতা- মোঃ মঞ্জিল হক এর বসত বাড়ির ভিতর হতে আনুমানিক ১২ ফিট লম্বা একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। নিয়মিত মাদক মামলা রুজু।

কচাকাটা থানার অফিসার ইনচার্জ জাহেদুল ইসলাম জানান, থানাজুড়ে মাদক উদ্ধারসহ মাদক চোরাকারবারি ব্যবসায়ী ও অপরাধীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *