কলকাতা প্রতিনিধি
ফাগের রঙে মেলাতে আগামী ২৩ শে মার্চ ২০২৫ পশ্চিমবঙ্গের কলকাতার কৃষ্ণপদ মেমোরিয়াল হলে ( ভারত ) অনুষ্ঠিত হতে চলেছে সংহতি সাহিত্য পরিবার আয়োজিত আন্তর্জাতিক কবিতা উৎসব ও তৃতীয় বর্ষের বার্ষিক অনুষ্ঠান | এই মঞ্চ আলোকিত করতে উপস্থিত থাকবেন সভাপতি অজয় চক্রবর্তী ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রসাদ পত্রিকার সম্পাদক সুবীর মুখোপাধ্যায় , বিশেষ অতিথির আসন অলংকৃত করবেন বঙ্গদেশ সাহিত্য পত্রিকার সম্পাদক মহাদেব চন্দ্র দাস | এছাড়া এই মঞ্চেই সংবর্ধনা জানানো হবে কৃশানু সাহিত্য পত্রিকার সম্পাদক মনন দাস , আমরা দশভূজা পত্রিকার সম্পাদিকা কৃষ্ণা চক্রবর্তী ও তৃতীয় রবি পত্রিকার সম্পাদিকা ঝুমা পাল প্রমূখদের | এছাড়া সংবর্ধনা জ্ঞাপন করা হবে বিশিষ্ট কবি সাহিত্যিক অনঙ্গ মোহন রায় , বিশিষ্ট সাহিত্যিক ও বিশ্লেষক চৈতালী রায় ও সাহিত্য সেবী বনানী পাত্র মহাশয়াকে | বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবেন কবি সাহিত্যিক রহিমা রউফ , দীপিকা হালদার ও রাকিবুল ইসলাম | সমগ্র অনুষ্ঠানটি আয়োজনের সংহতি সাহিত্য পরিবার এডমিন গ্রুপ |
