লালমনিরহাট প্রতিনিধি :
জেলার সদরের কুলাঘাট ইউনিয়নে বিএনপি নেতা বালুখেকো ফরিদুলের খুটির জোর কোথায় এলাকাবাসী তা জানতে চায়। তারা উক্ত ফরিদুলের গ্রেফতারের দাবী ও জানিয়েছেন।
জানা গেছে, কুলাঘাট ইউনিয়নের ১নং চর শীবেরকুটি এলাকার মো: আমজাদ হোসেনের পুত্র বিএনপি নেতা ফরিদুল ও দক্ষিণ শীবেরকুটির মৃত বাবর আলাীর পুত্র ভোলা দীর্ঘ দিন থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন পুর্বক দেদারছে বিক্রি করছে।
ধরলা নদীর চরের পার কেটে নৌকা যোগে বালু এপারে এনে বিক্রি করছে। বিষয়টি প্রশাসন জেনে ও না জানার ভাবন করছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে। স্থানীয় কৃষক মোতালেব সহ একাধিক ব্যক্তি বলেন, অবৈধ ভাবে বালু উত্তোলনের বিষয়টি সদর ইউএন ও সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কে অবহিত করা হলে ও তারা কোন ব্যবস্থা গ্রহন করেনি।
এ কারনে বিনা বাধায় এই বালু খেকোরা অবৈধ ভাবে বালু উত্তোলন করে দেধারছে বিক্রি করছে। প্রতিদিন শতাধিক বালু ভর্তি ট্রাক লক্ষ লক্ষ টাকা বিক্রি করছে। এই অবৈধ বালু উত্তোলনের টাকার একটি মোটা অংশ প্রশাসনের কতিপয় কর্মকর্তা ছাড়া ও কয়েকজন সাংবাদিক ভাগ পেয়ে থাকেন।
এব্যাপারে সদর উপজেলার নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সাথে আজ বুধবার দুপুর ০১: ০২ মিনিটে মোবাইলে কথা বলার চেষ্টা করলে তিনি মোবাইল রিসিভ করেননি।
এছাড়াও কুলাঘাট ইউনিয়ন ভুমি অফিসের কর্মকর্তাদের বিষয়টি অবহিত করলে তারা নীরব ভুমিকা পালন করেন। উল্লেখ্য, প্রতিদিন শত শত বালু ভর্তি ট্রাকগুলো কুলাঘাট ইউনিয়ন ভুমি অফিস ও সদর উপজেলা পরিষদের সামনে দিয়ে যাতায়াত করছে। এব্যাপারে ফরিদুলের সাথে কথা বললে তিনি বলেন, আমি কাউকে পরোয়া করিনা।
আমার কাছ আমি চালিয়ে যাবো আপনারা (সাংবাদিক) আমার বিরুদ্ধে কি লেখেন লেখেন।
