কুড়িগ্রাম প্রতিনিধি;-
কুড়িগ্রামের সীমান্তে ৫ বাংলাদেশী কৃষককে পিটিয়েছে বিএসএফ। শুক্রবার দুপুরে জেলার ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণানন্দবকশী সীমান্তের আন্তর্জাতীক সীমানার মেইন পিলার ৯৩০ এর সাব পিলার ৮ এর নিকটে এ ঘটনা ঘটে। আহত কৃষকরা হলেন শামছুল হক, জাবেদ আলী, তাজুল ইসলাম, কাশেম আলী ও রিপন মিয়া।
বিজিবি ও স্থানীয়রা জানান ,ভারতের নারায়ণগঞ্জ-১৩৮ ব্যাটালিয়নের বিএসএফ এর ১০/১২ জন সদস্য কাটাতার পেরিয়ে সীমান্তের শূন্য রেখায় অবস্থান নেয়। এসময় বাংলাদেশের অভ্যন্তরে জমিতে কাজে থাকা ১৫/১৬জন কৃষকের সাথে তর্কে জড়ায় তারা। পরে বিএসএফ সদস্যরা কৃষকদের উপর লাঠিচার্জ করতে করতে বাংলাদেশের অভ্যন্তরে ৫০০গজ ভিতরে গ্রামে প্রবেশ করে। পরে গ্রামবাসী একত্রিত হয়ে বিএসএফকে ধাওয়া দিলে তারা দৌড়ে কাটাতারের ভিতরে পালিয়ে যায়। এই নিয়ে সীমান্তে শতশত গ্রামবাসী লাঠিসোটা নিয়ে সীমান্তে অবস্থান করে মিছিল দিতে থাকে।
খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে সীমান্ত থেকে সরিয়ে দেয়।
গোরকমন্ডপ বিওপি ক্যাম্পের হাবিলদার দেলবর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বর্তমানে সীমান্তে পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।
তবে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেননি লালমনিরহাট-১৫বিজিবির অধিনায়ক লে: কর্ণেল শাকিল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন