প্রতিনিধি কুড়িগ্রাম.
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। রোববার সকালে শহরের পাশে ধরলা সেতুর নিকট এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ , ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায় রোববার সকাল ১০টায় নাগেশ্বরী থেকে একটি আটো রিস্কা যাত্রী নিয়ে কুড়িগ্রামের দিকে আসছিল। এই সময় আটোটি ধরলা সেতুর পূর্ব দিকে মোড়ে আসলে কুড়িগ্রাম থেকে একটি ট্রলি ভোগডাঙ্গার দিকে যাওয়ার সময় মুখমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনা স্থলে দুইজনসহ তিন যাত্রী আহত হয়। নিহতরা হলো অটো চালক মো. হাবিবুল্লাহ (২৪) যাত্রী গৃহবধু রাবেয়া বেওয়া ( ৬২)।
নিহত দুইজন হলেন নাগেশ্বরী উপজেলার ঘোষের খাল গ্রামের মাসুদুর রহমান এর ছেলে অটো চালক মো. হাবিবুল্লাহ ও রাবেয়া বেওয়া একেই উপজেলার নেওয়াশি গ্রামের মৃত্য এনামুল হক এর স্ত্রী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সাভিস এর লোকজন ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে। আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ খান মো. শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
