নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নাগেশ্বরীর বীর মুক্তিযোদ্ধার স্ত্রী সহ তিন জনের মৃতুর থবর পাওয়া গেছে। কারেন্টের পোল বাহী ট্রাক্টর ও অটোরিক্সার সংঘর্ষে ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। ধরলা ব্রিজের পূর্ব পাড়ে কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের অন্তর্গত সবুজপাড়া নামক স্থানে ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় অাব্দুর রাজ্জাক ও অাপেল মিয়া।

তবে সংঘর্ষের সময় উক্ত ট্রাক্টরে কারেন্টের পোল ছিলনা। রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে ধরলা ব্রিজের পূর্ব পাড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন- নাগেশ্বরী উপজেলার পায়রাডাঙ্গা ঘোষের খাল গ্রামের মাসুদুর রহমান বাবুর ছেলে সদ্য বিবাহিত মো. হাবিবুল্লাহ (২২) এবং অটোরিক্সার অপর যাত্রী বীর মুক্তিযোদ্ধা মুত এনামুল হক গেন্দু মিয়ার স্তী রাবেয়া বেওয়া (৬২)।

গুরুতর আহত চারজনের মধ্যে একজনকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়, গুরুতর আহত হওয়া অপর একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, ।
থানা পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ৫ সেপ্টেম্বর রোববার সকাল আনুমানিক ৯ টার দিকে কুড়িগ্রাম থেকে নাগেশ্বরীর পথে যাত্রা করা একটি ট্রাক্টরের ডালার পিন (পিছনের অংশের লক) খুলে গিয়ে সেই অংশ নাগেশ্বরী থেকে কুড়িগ্রামে অভিমুখী যাওয়াএকটি চলন্ত অটোরিক্সায় ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে ।

খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের লাশ উদ্ধার করে কুড়িগ্রাম সদর থানায় পাঠিয়ে দেয়, থানা প্রশাসন লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের সংখ্যা সর্বশেষ জানতে চাইলে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, এ পর্যন্ত আমরা তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি, নিহতদের লাশ মর্গে পাঠানো হয়েছে । এ ঘটনায় ঘাতক ট্রাক্টর ও দুর্ঘটনাকবলিত অটোরিকশা কে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ট্রাক্টরের চালক পলাতক বলে জানান । তিনি আরো জানান, এ ব্যাপারে আইনি বিষয়টি প্রক্রিয়াধীন, মামলার বিষয়ে প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *