বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি!!
টিভির ডিশ লাইন খুলতে গিয়ে ইলেকক্ট্রি শকে কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ি ইউনিয়নের প্রশাদ কালোয়া গ্রামের মোঃ মোকছেদ আলী মাস্টারের মেয়ে মোনালিসা (২৯) নামের মাস্টার্স পড়ুয়া এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৩জুন) রাত তিনটায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার জানায়, রাত তিনটার দিকে আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করলে ঝড়ের আশংকায় টিভি থেকে ডিশলাইন খুলতে গিয়ে ইলেকক্ট্রি শকে খায় মোনালিসা।
রাতেই দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোনালিসাকে মৃত ঘোষণা করেন।
ইলেকক্ট্রি শকের বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মিলোনুর রহমান মিলন।
তিনি জানান, ইলেকক্ট্রি শকেই মোনালিসার মৃত্যু ঘটে। মৃতের আঙুলে ইলেকক্ট্রি শকে পুড়ে যাওয়ার চিহ্ন বিদ্যমান আছে।

