খানসামা (দিনাজপুর) প্রতিনিধি;
দিনাজপুরের খানসামায় পারিবারিক কলহ ও মায়ের ওপর অভিমান করে আগাছানাশক বিষ পানে হাসিব রহমান (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। নিহত যুবক খানসামা ওয়ালটন শো-রুমের স্বত্বাধিকারী ভেড়ভেড়ী ইউনিয়নের সহজপুর গ্রামের এরশাদ আলীর ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার (৭ জুলাই) রাতে হাসিব আগাছানাশক বিষ পান করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (পাকেরহাট) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শুক্রবার (৮ জুলাই) দুপুরে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, কয়েকদিন ধরেই পারিবারিক কলহ চলছে। গত বৃহস্পতিবার মায়ের বকুনি সহ্য করতে না পেরে অভিমান করে হাসিব আত্মহত্যার ঘটনা ঘটেছে।

খানসামা থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায় বলেন, বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *