এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় উন্নয়ন ও আইনশৃংখলা রক্ষায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম শিক্ষার উপর গুরুত্বারোপ করে বিভিন্ন নির্দেশনা প্রদান এবং সরকারী সেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের আহ্বান জানান।

এর আগে বিভিন্ন দপ্তর ও খানসামা শিশু পার্ক পরিদর্শন করেন জেলা প্রশাসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *