এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ এর আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) উপজেলার কাচিনীয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় দুই হাজার রোজাদার মানুষ দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব ময়েজ উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জলিল উদ্দিন, সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম, হযরত মাওলানা খতিবুর রহমান, সমাজসেবক আব্দুস সাত্তার, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, শাহাজান আলী সহ স্থানীয় জনগণ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *