শেখ সাইফুল ইসলাম গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা সাঘাটা উপজেলায় নিজ বসতবাড়ীতে আতিকা আক্তার (১৭) নামে এক কিশোরীকে ধারালো অস্ত্র দ্বারা গলা কেটে হত্যা করা হয়েছে।
তবে নিজ পরিবারের সদস্যদের কোন এক ব্যক্তির হাতে তিনি হত্যার শিকাট হয়েছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।
২৬ ফেব্রুয়ারি শুক্রবার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের দক্ষিণ উল্লাহ গ্রামে এ ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।
মরদেহ উদ্ধার করা হলেও এঘটনায় এখন পর্যন্ত কেউ আটক বা গ্রেফতার হয়নি।
হত্যার শিকার কিশোরী আতিকা আক্তার (১৭) ভরতখালী ইউনিয়নের দক্ষিণ উল্লাহ গ্রামের আমিনুল ইসলাম কারীর মেয়ে।
এবিষয়ে সাঘাটা থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি বেলাল সাংবাদিকদের জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রাথমিক ভাবে জানা গেছে, নবম শ্রেণীর ছাত্রী আতিকার প্রেমে বাঁধা দেয়ায় মা হামিদা বেগমের সাথে পরিবারের অন্যান্য সদস্যদের বাকবিতাদন্ড সৃষ্টি হয়।
এরেই জেরে, কে বা কারা তাকে বটি দিয়ে গলা কেটে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তদন্ত সাপেক্ষে নিশ্চিত হয়ে এ ব্যাপারে বলা যাবে, এমনটাই জানিয়েছেন তিনি।
