গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধায় অবৈধ যানবাহন বন্ধে জেলা পুলিশের অভিযান শুরু হয়েছে। ০৯-০২-২০২১ সোমবার সকাল ৮.০০টায় শহরের বিভিন্ন পয়েন্টে এ অভিযান শুরু করা হয় । জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলামের দিক নিদেশনায় জেলা ট্রাফিক পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
এসময় শহরের ব্রীজ রোড় থেকে ১৫টি কাকড়া (ট্রাকটর) ও নছিমন ও হলার আটক করা হয়। এছাড়াও সুন্দরগঞ্জ উপজেলায় ০৪টি কাকড়া (ট্রাকটর), গোবিন্দগঞ্জ উপজেলায় ২টি ভটভটি ও পলাশবাড়িতে ২টি নসিমন আটক করা হয়েছে। সম্প্রতিক জেলায় ট্রাকট্রর বেপরয়া ভাবে চালানোর কারনে প্রায় সময়ে সড়ক দূঘঁনায় বেড়ে যাওয়ায় এমন অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।
শুরু আটক নয় জেলা প্রশাসক ও বিআরটিএ ভ্যামমান আদালতের মাধ্যামে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী করেন সর্বস্তরের জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন