নিজস্ব প্রতিবেদকঃ শেখ মোঃ সাইফুল ইসলাম।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বুড়াইল গ্রামে ঘরে ঢুকে মোহাম্মদ আলী (৬৬) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দৃর্বৃত্তরা।

এ ঘটনার সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত গভীররাতে উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী ওষুধের ব্যবসা করতেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কাওছার আলী বলেন, রাতে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা মোহাম্মদ আলীর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ঘটনার পর পরই গাইবান্ধা হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়৷

ওসি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত মোহাম্মদ আলী ওষুধের পাশাপাশি নকল মুদ্রা ও পুতুলের ব্যবসায় জড়িত ছিলেন।
ব্যবসায়িক দ্বন্দ্ব ও টাকা বাটোয়ারার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন