স্টাফ রিপোর্টার
কুড়িগ্রাম সামাজিক সংগঠন “অরণ্য” পরিবারের পক্ষ থেকে গাছ থেকে বিলবোর্ড অপসারণের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম জেলা প্রসাশকের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আব্দুস ছোবাহান জুয়েল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আকাশ, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান ফারুক, সদস্য মোঃ জুয়েল রানা, শহিনুল ইসলাম লিটন, নুরনবী সরকার, শরিফুল ইসলাম, মাসুদ রানা, বিপ্লব, আনিছুর প্রমূখ।
এ সময় কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, কুড়িগ্রাম শহরের গাছ থেকে ব্যানার ও বিলবোর্ড অপসারণের জন্য ইতিমধ্যে আমরা কাজ শুরু করছি। কলেজ মোড় থেকে সার্কিট হাউজ রোডের বিলবোর্ড আমরা ইতিমধ্যেই অপসারণ করছি।
গাছে পরক ঠুক ব্যানার ও বিলবোর্ড লাগানো বন্ধ সারা জেলায় খুব শীগ্রই এর ব্যাপকতা ছড়িয়ে যাবে। কোচিং মালিক বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক ব্যাক্তিদের নিজ নিজ বিলবোর্ড তুলে ফেলার জন্য চিঠি প্রদান করা হবে।
