কুড়িগ্রাম প্রতিনিধি :
‘সাহসীকতার জয়, আট পেরিয়ে নয়’ স্লােগানে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে কুড়িগ্রামের চিলমারীতে দৈনিক আমার সংবাদ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষির্কী পালিত হয়েছে।
সোমবার দুপুরে চিলমারী প্রস ক্লাবে উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম সুজনের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। চিলমারী প্রসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম সাবুর সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ এম রায়হান শাহ্, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আছমা বেগম চৌধুরী উপস্তিত ছিলেন। প্রধান অতিথি কেক কাটা শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাপ্তাহিক যুগের খবর পত্রিকার সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, প্রেসক্লাব চিলমারী সভাপতি ও যুগান্তর প্রতিনিধি গোলাম মাহবুব, সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ প্রতিনিধি মামুনুর রশীদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, মানবজমিন প্রতিনিধি সাওরাত হোসেন সোহেল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন