মোঃমনির হোসেন ঝালকাঠি:
ঝালকাঠিতে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক ইত্তেফাকের ৬৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল সকাল ১০ জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখায় এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইত্তেফাক জেলা প্রতিনিধি মোঃ শফিউল ইসলাম সৈকত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মানিক হার রহমান। তিনি তার বক্তব্যে বলেন, দৈনিক ইত্তেফাক সৃষ্টিকাল থেকেই সত্য প্রতিষ্ঠায় কখনই অন্যায়ের সাথে আপোষ করেনি। নিরপেক্ষ সাংবাদিকতার দৃষ্টান্ত হিসেবে ইত্তেফাক এখনো মানুষের কাছে গ্রহন যোগ্যতা ধরে রেখেছে। সভায় আরো বক্তব্য রাখেন, ঝালকাঠির প্রবীন সাংবাদিক ও সম্পাদক এসএম আব্দুর রহমান কাজল, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি ও দৈনিক দূরযাত্রা সম্পাদক জিয়াউল হাসান পলাশ, দৈনিক ইত্তেফাকের কাঠালিয়া প্রতিনিধি আব্দুল হালিম, নলছিটি প্রতিনিধি আক্তারুজ্জামান বাচ্চু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারন সম্পাদক আহম্মেদ আবু জাফর, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ঝালকাঠি জেলা শাখার সভাপতি আজমির হোসেন তালুকদার, প্রথম আলো প্রতিনিধি আসম মাহমুদুর রহমান পারভেজ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *