filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 36;

ঝালকাঠি প্রতিনিধি:
সাবেক পৌর ছাত্রদলের সভাপতি শহর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিলন খলিফা নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় বিএনপির প্রার্থী ইশরাত সুলতানা ইলেন ভুট্টোর পক্ষে মিছিল শুরু হয় । শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাধনার মোড়ে এসে শেষ হয় ‌।
মিছিল শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে মিলন খলিফা বলেন আমরা আমাদের বিএনপি’র প্রার্থী ইশরাত সুলতানা ইলেন ভুট্টোর পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি প্রতিদিন।
আজকে আমাদের মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিল। আমরা আশা করি নির্বাচনে আমাদের প্রার্থী বিপুল বিজয়ী হবে। আজ আমরা বিএনপি পরিবার সবাই ঐক্যবদ্ধ। ফ্যাসিস্ট আওয়ামী লীগ আগামী ১৩ ই নভেম্বর লক ডাউন ঘোষণা দিয়েছে। আমরা ঝালকাঠিতে কোন স্বৈরাচারকে রাস্তায় নামতে দিব না। যেখানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মী পাওয়া যাবে তাদেরকে আমরা আইনের হাতে তুলে দিব।
এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ দ্বীন ইসলাম মিয়া, পৌর বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী হাসান শাওন,জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম মাওলা কবির মনির , বিএনপির নেতা শাজাহান,জেলা যুবদলের সদস্য মোঃ মেহেদী সহ স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন