nageswari-rdrs-cloth-distributions-photo-1-18-01-2017

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
নাগেশ্বরীতে তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে আরডিআরএস বাংলাদেশ। বুধবার সকাল ১১টায় আরডিআরএস এর নাগেশ্বরী কার্যালয়ে কম্বল বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লাহ।
কম্বল বিতরণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিএলপি সমন্বয়কারী আলমগীর হোসেন, আরডিআরএস এর কর্মসূচী ব্যবস্থাপক এমএ জর্জিস আলম, এলাকা ব্যবস্থাপক বেলাল হোসেন, প্রদীপ কুমার পাল, সিনিয়র সামাজিক উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আহমেদ প্রমূখ। পৃথকভাবে উপজেলার নুনখাওয়া, ভিতরবন্দ ও বেরুবাড়ী ইউনিয়নের তিন শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *