নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
“সাহসীকতার জয়-আট পেড়িয়ে নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাগেশ্বরীতে জন প্রিয় দৈনিক আমার সংবাদের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও পত্রিকাটি সাফল্যের সহিত নবম বর্ষে পদার্পণ করায় কেক কাটা সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল এগারো ঘটিকায় উপজেলার কচাকাটা প্রেসক্লাবে অত্যান্ত আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- কচাকাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কামাল হোসেন, বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার যুগ্ন পরিচালক নুর ইসলাম, এস আই সাইফুল্লাহ, কেদার ইউপি চেয়ারম্যন মাহবুবুর রহমান, কচাকাটা প্রেসক্লাবের সভাপতি ও আরটিভির কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চল, কচাকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দৈনিক দিনকাল প্রতিনিধি মনিরুল ইসলাম মিলন, কেদার ইউপির সাবেক চেয়ারম্যান আ.খ.ম ওয়াজিদুল কবীর রাশেদ, কচাকাটা বহুমূখী উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরূজ্জামান কবীর, কচাকাটা বহুমূখী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আইয়ুব আলী, সুবলপাড় বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সফিক সরকার, কেদার মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হাফিজুল মন্ডল, কচাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আউয়াল হোসেন (আর্মি), কচাকাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়ির সহকারি শিক্ষক রফিকুজ্জামান লাভলু, নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মনিরুজ্জামান শেখ সাদী, কেডিএসএস এর পরিচালক মমিনুর রহমান, কেদার আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, কেদার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলুল করীম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন