নাগেশ্বরী প্রতিনিধিঃ
নাগেশ্বরীতে জেলা পুলিশের  নির্দেশনায় নাগেশ্বরী থানা পুলিশ মাদক,জুয়া,ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পুলিশ সুত্রে জানাগেছে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর ২.৪৫ ঘটিকার সময়  এসআই আঃ রাকিব,এসআই আনোয়ারুল,এসআই মাহে আলমের নেতৃত্বে পুলিশ মাদক নির্মুল অভিযান চালিয়ে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধনী গাগলা কাচা রাস্তার উপর বাই সাইকেল যোগে ১৫ কেজি  গাঁজা বহন করার সময় রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা সরকারটারী গ্রামের মোঃ হানিফ আলীর পুত্র মোঃ বাবলু মিয়া (৩২) কে  গাজাসহ গ্রেফতার করা হয়। ওসি নাবিউল ইসলাম জানান আটক বাবলু মিয়ার  বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেলহাজতে পাঠানো হয়েছে।  তিনি আরও জানান,জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরার নির্দেশনায় মাদক মুক্ত করতে প্রতিদিন অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *