নাগেশ্বরী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী হাসপাতালে টিকা প্রদানে চরম অব্যবস্থাপনায় টিকা না নিয়েই ফিরে যাচ্ছে অনেকে।

নাগেশ্বরী হাসাপাতালের নতুন ভবনের নিচ তলায় একই  ফ্লোরে একই সাথে চলছে চায়নার বরাদ্দকৃত সিনোফার্ম এর প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম।

ফ্লোরে দ্বিতীয় ডোজের পুরুষদের জন্য করা হয়েছে একটি লাইন, কিন্তু প্রথম ডোজের পুরুষের কোন লাইন নেই।

রুমের ভিতরে মহিলাদের প্রথম ডোজের টিকা দেয়া হলেও একই  জায়গায় দেয়া হচ্ছে মহিলাদের দ্বিতীয় ডোজের টিকা। বাহিরে একই লাইনে দাড়িয়ে আছে প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ কারী সাধারণ জনগণ। টিকা নিতে এসে পর্যাপ্ত জনবলের অভাবে চরম ভোগান্তিতের  শিকার হচ্ছে সাধারণ জনগণ। স্বাস্থ্য
বিধির কোন বালাই নেই, দাড়িয়ে দাড়িয়ে নিতে হচ্ছে টিকা।
একজন স্বাস্থ্যকর্মিকে দাড়িয়ে দাড়িয়ে টিকা দিতে দেখা যাচ্ছে।

পৌরসভার মমিনগঞ্জের একজন  টিকা গ্রহণকারী তার স্ত্রী সহ টিকা নিতে এসে ফিরে যাচ্ছে, জানতে চাইলে বলেন, চরম অব্যবস্থাপনায় কিভাবে টিকা নেব, এভাবে কি টিকা নেয়া যায়। পরে নিলে চলবে কিনা, সেটা ভাবছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *