
নাগেশ্বরী প্রতিনিধিঃ
প্রেস ক্লাব নাগেশ্বরীর নতুন কমিটি গঠিত হয়েছে।বুধবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির বৈঠকে সদস্য দৈনিক সংবাদ প্রতিনিধি মনোয়ার হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে দুই বছর মেয়াদের এ কমিটি গঠন করা হয়। এতে দ্বিতীয় মেয়াদ লিটন চৌধুরী (করতোয়া) সভাপতি ও পাভেল জামান (ভোরের কাগজ) সাধারন সম্পাদক নির্বাচিত হন। এসময় বক্তব্য রাখন যুগান্তর প্রতিনিধি জোবায়ের সিদ্দিকী স্বপন, ইত্তেফাক উপজেলা সংবাদদাতা কীর্ত্তিকা সেন বিল্টু, ভোরের পাতা প্রতিনিধি মজিবর রহমান, নয়াদিগন্তের সংবাদদাতা খলিলুর রহমান, ভোরের ডাক প্রতিনিধি রফিকুল ইসলাম, ডেসটিনি প্রতিনিধি মোসলেম উদ্দিন, মানবজমিন প্রতিনিধি এম. সাইফুর রহমান প্রমুখ।
