ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

নিজেদের ভুবনে ফিরলেন আজ শিক্ষার্থীরা, শিক্ষার্থীদের বরণ করতে প্রস্তুত শিক্ষাপ্রতিষ্ঠান গুলো। দীর্ঘ ১৮ মাস পড়ে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে বন্ধ ছিলো শিক্ষা প্রতিষ্ঠান এই করোনা কালে স্বাস্থ্যবিধী মেনে স্কুল কলেজ খোলার নির্দেশ দিয়েছে সরকার, সরকারি ঘোষনা অনুযায়ী প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুললেও শুরুতে এস এস সি ও এইস এস সি পরিক্ষার্থী এবং প্রাথমিকের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস হবে। আন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে এক দিন ক্লাস করতে হবে। মাধ্যমিক পর্যায়ে যেদিন যে শ্রেণির ক্লাস থাকবে, সেদিন ওই শ্রেনীর সর্বোচ্চ দুটি ক্লাস হবে। সরকারের এই সিদ্ধান্ত কে সন্মান জানিয়ে, পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাঁচবিবি পৌরসভার জনপ্রিয় মেয়র, সাবেক ছাত্রনেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব এর উদ্যোগে পাঁচবিবি উপজেলার, পৌরসভা সহ সকল ইউনিয়নের স্কুল,কলেজ,মাদ্রাসায় ২০ হাজার মাস্ক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন