মো: নাজমুল হুদা মানিক ॥
করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধের পর ১২ সেপ্টেম্বর সারা দেশের মত খুলেছে ময়মনসিংহের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ। এ উপলক্ষ্যে সকালে প্রিমিয়ার আইডিয়াল স্কুল পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এ সময় তিনি শিক্ষক শিক্ষার্থী এবং অভিবাবকগণের সাথে মতবিনিময় করেন এবং করোনা স্বাস্থ্যবিধি প্রতিপালনে সকলকে অনুরোধ জানান। এ সময় প্রিমিয়ার আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আলহাজ¦ মো: চাঁন মিয়া, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল হোসেন, দৈনিক আমাদের সময় পত্রিকার স্টাফ রির্পোটার মো: নজরুল ইসলাম, এটিএন বাংলার ময়মনসিংহ জেলা প্রতিনিধি শাহ আলম উজ্জল, দৈনিক গনকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মো: নাজমুল হুদা মানিক, বিদ্যালয়ের সিনিয়র প্রতিনিধি আব্দুল মুইজ, অভিভাবক প্রতিনিধি ইউনুছ আলম, সাবেক অভিভাবক প্রতিনিধি সদস্য দীলীপ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া সিটি মেয়র নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

প্রেরক,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *