এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদনের লক্ষ্যে দিনাজপুরের খানসামায় দুইটি আইপিএম ক্লাবকে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া মাঝাপাড়া আইপিএম ক্লাব ও আলোকঝাড়ি ইউনিয়নের গোবিন্দপুর তাতিপাড়া আইপিএম ক্লাবের মাঝে উপকরণ বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়।
প্রত্যেকটি ক্লাবে ১টি সোলার লাইট ট্রাপ, ২টি ফুট পাম্প, ২টি বাডিং নাইফ, ২টি সিকেচার ও ১টি ক্যারিং ব্যাগ বিতরণ করা হয়।
