মোছাঃ ইয়াসমিন সুলতানা, বিশেষ প্রতিনিধি।
ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মোঃ তানভীর রহমান (১৪) গত ১৫/০৯/২০২০ইং তারিখ প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়। এই সংক্রান্তে তারাকান্দা থানায় নিখোঁজ ডায়েরি হলে ময়মনসিংহের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখা পুলিশ ময়মনসিংহ অভিযান পরিচালনা করে ২৪ ঘন্টার মধ্যে ভিকটিমকে নেত্রকোনা সীমান্ত থেকে উদ্ধার করে আনে।

জানা যায় বর্তমান চলমান “করোনা ভাইরাস” মহামারীতে দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকায় পিতা-মাতার অতিরিক্ত শাসন এর কারণে অভিমান করে বাড়ি থেকে প্রাইভেটের নাম করে প্রথমে ঢাকা পরে নেত্রকোনা সীমান্তে তার বন্ধুর বাসায় অবস্থান করে। সকল অভিভাবকদেরকে তাদের ছেলে মেয়েদের প্রতি এই মুহূর্তে সু-নজর রাখার পরামর্শ প্রদান করেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ (ডিবি)র ওসি মোঃ শাহ কামাল আকন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *