বিপুল রায়- কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়িতে জেলা শাখা জাতীয় পার্টির আহবায়ক কমিটিতে পল্লীবন্ধুর নিবেদিত প্রাণ, ত্যাগী ও যোগ্য নেতাদের কে পদ বঞ্চিত ও অন্ধকারে পকেট কমিটি প্রদান করে কুড়িগ্রাম জাতীয় পার্টিকে শক্তিহীন করা ষড়যন্ত্রকারীদের কমিটিকে অবাঞ্ছিত কমিটি ঘোষণা করে। আবার রাতের আধাঁরে ফুলবাড়ীতে জেলা কমিটির নির্দেশে ৬১ সদস্য বিশিষ্ট পকেট কমিটি গঠন করে।

এরই প্রতিবাদে আজ সকাল সাড়ে ১১ টায় উপজেলার ফুলবাড়ী ডিগ্রী কলেজ মাঠ থেকে ফুলবাড়ী উপজেলা জাতীয় পার্টির পদ বঞ্চিত নেতৃবৃন্দে আয়োজনে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে। এসময় মেজর সালামের ছবি ও ফেস্টুনকে পুড়িয়ে দেন তারা।

এ সময় ফুলবাড়ী উপজেলার জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব আজিজার রহমান এবং পদ বঞ্চিত ত্যাগী নেতৃবৃন্দ সহ জাতীয় পার্টির তৃণমূল পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন