ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
“বাল্যবিয়ে রুখতে হলে, আওয়াজ তোল তালে তালে” এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ীতে আরডিআরএস বাংলাদেশ এর বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রজেক্টের আয়োজনে দিনব্যাপী বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু সুরক্ষা বিষয়ক এক ওরিয়েন্টেশন অনুষ্টিত হয়েছে।
বুধবার উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন ফেডারেশন হলরুমে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে ইমাম, পুরোহিত, জনপ্রতিনিধি, নারীনেত্রী ও পরিবার পর্যায়ের অভিভাবকবৃন্দ অংশগ্রহন করেন।
এসময় বাল্যবিবাহ প্রতিরোধে সচেনতামূলক সেশন পরিচালনায় যুব ফোরামদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, বিবিএফজি’র উপজেলা সমন্বয়কারী ঝরনা বেগম, ইউনিয়ন ফ্যাসিলিটেটর অমল কুমার রায়, নাওডাঙ্গা ইউনিয়ন ফেডারেশন সভাপতি মজিদুল ইসলাম প্রমূখ।
